লোহাগড়ায় আওয়ামীলীগের উদ্যোগে ঝটিকা মিছিল অনুষ্ঠিত।
প্রতিনিধির নাম
- ০৭:০১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 1
নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগের উদ্যোগে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ই মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক নিজামউদ্দিন খান নিলুর পক্ষ থেকে লোহাগড়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৭ মে বিকালে লোহাগড়ার কালনা সেতুর পশ্চিম পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে টি চর কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন শেখ হাসিনা ছিলেন আধুনিক বাংলাদেশের রুপকার। শেখ হাসিনা বীরের বেশে বাংলাদেশে আসবে।
শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে।
ট্যাগস :


















