ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

রহনপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও মডেল পৌরসভায় রূপান্তর করতে মাঠে নেমেছেন নবনিযুক্ত পৌর প্রশাসক ও ইউএনও জিল্লুর রহমান

প্রতিনিধির নাম
  • ০২:৫২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 3

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও মডেল পৌরসভায় রূপান্তর করতে মাঠে নেমেছেন নবনিযুক্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।

আজ বৃহস্পতিবার সকালে তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম সরাসরি নিজে দাঁড়িয়ে থেকে তদারকি ও পরিষ্কার করান।

​জানা গেছে, বৃহস্পতিবার সকালে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও অলিগলিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পৌর প্রশাসক জিল্লুর রহমান নিজে উপস্থিত থেকে ড্রেন ও রাস্তার পাশে জমে থাকা দীর্ঘদিনের ময়লা-আবর্জনা অপসারণের কাজ তদারকি করেন। পাশাপাশি শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

​পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে পৌর প্রশাসক বলেন, “নাগরিকদের সুস্থ ও সুন্দর জীবনযাত্রা নিশ্চিত করতে পৌর এলাকার পরিচ্ছন্নতা সবার আগে জরুরি। রহনপুর পৌরসভাকে একটি জঞ্জালমুক্ত ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

​এ সময় পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। প্রশাসকের এমন স্বতঃস্ফূর্ত ও উদ্যোগী ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রহনপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও মডেল পৌরসভায় রূপান্তর করতে মাঠে নেমেছেন নবনিযুক্ত পৌর প্রশাসক ও ইউএনও জিল্লুর রহমান

০২:৫২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬