রংপুরে জেলা পুলিশের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
- ০১:০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
- / 65
নিজস্ব প্রতিবেদক
রংপুর -রংপুরে জেলা পুলিশের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।২৪ নভেম্বর ২০২৩ খ্রি: সন্ধ্যায় রংপুর জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশ রংপুরের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
রংপুর জেলার পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর; আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে.কর্নেল এএফএম আজমল হোসেন খান, অধিনায়ক, ৫১ বিজিবি, রংপুর; পংকজ চন্দ্র রায়, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), আরপিএমপি, রংপুর; মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা প্রশাসক, রংপুর; মোছাঃ শামীমা পারভীন , পুলিশ সুপার(প্রশাসন), পিটিসি, রংপুর মহোদয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন সোনিয়া আকতার, সভানেত্রী পুনাক, রংপুর; মোছাঃ লতিফা রহমান, সহ-সভানেত্রী পুনাক, রংপুর জেলা; এছাড়াও রংপুর জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিট ইনচার্জবৃন্দসহ রংপুর জেলাস্থ সকল ইউনিটের পুলিশ সদস্য ও পরিবারবর্গ এই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন এবং অনুষ্ঠান শেষে সকলে জেলা পুলিশ লাইন্স মেসে নৈশভোজে অংশগ্রহণ করেন।
























