ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ভাইয়ের সঙ্গে অভিমান করে স্ত্রী সন্তান নিয়ে আত্মহত্যার চেষ্টা,

মৌলভীবাজার)প্রতিনিধি,
  • ০৭:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • / 86

(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

ভাইয়ের ওপর অভিমান করে স্ত্রী সন্তান নিয়ে আত্মহত্যার চেষ্টা।
মৌলভীবাজারের কমলগঞ্জে বসতভিটায় মাটি ভরাট নিয়ে কথা কাটাকাটির জেরে বড় ভাইয়ের ওপর অভিমান করে স্ত্রী সন্তান নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ছোট ভাই শাহজাহান মিয়া (৫০)। রবিবার (২৬ মার্চ) রাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামে এ ঘটনাটি ঘটে।এ ঘটনায় আত্মহত্যা চেষ্টাকারী শাহজাহান মিয়া, তার স্ত্রী নুরুন বেগম ও মেয়ে রেনা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।জানা যায়, শাহজাহান ও তার বড় ভাই জামালের মধ্যে রবিবার সকালে বসতভিটায় মাটি ভরাট নিয়ে ঝামেলা হয়। এক পর্যায়ে দুপুরে জামাল তার ভাইকে পরিবারের সবার সামনে অপমান করেন। স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে দেন। এ ঘটনায় অভিমান করে শাহজাহান পরিবারসহ কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান।স্থানীয় ইউপি সদস্য মাহমুদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বসতভিটায় মাটি ভরাট নিয়ে কথা কাটাকাটির জেরে এ ঘটনাটি ঘটে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভাইয়ের সঙ্গে অভিমান করে স্ত্রী সন্তান নিয়ে আত্মহত্যার চেষ্টা,

০৭:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩