ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

বিরামপুরে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড,

প্রতিনিধির নাম
  • ০৭:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 1

দিনাজপুরের বিরামপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ জানায়, ২৯ জুন ২০২৬ তারিখে বিরামপুর উপজেলার চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ রিয়াজুল ইসলাম ওরফে শিয়ালু (৫০)-কে তার নিজ বসতবাড়ির সামনে থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

একই দিনে পূর্ব জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইমদাদুল হক (৫৬)-কে তার নিজ বসতবাড়ির সামনে থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

তার বিরুদ্ধেও মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া চকবসন্ত (ছোটপীর কাচারী) এলাকায় অভিযান চালিয়ে লোচমান রবি দাস-কে ৪ লিটার চোলাই মদসহ আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, মাদকসেবী মোঃ রতন-কে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান , মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিরামপুরে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড,

০৭:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬