ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

বিরামপুরে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,মাদকসেবীর কারাদণ্ড,

প্রতিনিধির নাম
  • ০৭:৩৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 1

দিনাজপুরের বিরামপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ জুন ২০২৬ তারিখ সকাল ৯টা ২০ মিনিটে বিরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রফেসরপাড়া গ্রামের এমপি মোড় থেকে প্রায় ১০০ গজ সামনে চকপাড়াগামী পাকা সড়কে অভিযান চালিয়ে মোছাঃ আবিরন (৫০)কে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত মকছেদ আলীর কন্যা ও মৃত রুস্তম আলীর স্ত্রী।

তার বাড়ি বিরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চকপাড়া (আটিপুকুর) এলাকায়। এ সময় তার কাছ থেকে ৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, পৃথক অভিযানে মাদকসেবী নূর মোহাম্মদ (৪২), পিতা মোঃ ফজলুর রহমান, দক্ষিণ রামচন্দ্রপুর কাটলা, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিরামপুর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিরামপুরে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,মাদকসেবীর কারাদণ্ড,

০৭:৩৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬