ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

বিএনপির রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১দফা বাস্তবায়নের লক্ষে দুগাঙ্গা বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • ০৮:২৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 17

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর দুগাঙ্গার বাজারে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুন) সন্ধ্যার পরে রাধাকানাই ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ৫, ৬, ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ডের উদ্যোগে দুগাঙ্গা বাজারে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক।

বক্তব্যে তিনি বলেন, দুগাঙ্গা সহ রঘুনাথপুর ও পলাশতলী এলাকার মানুষ অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণে অত্যন্ত কষ্টে জীবন যাপন করে যাচ্ছে। বিগত সময়ের জনপ্রতিনিধিরা এখানে কোন ধরনের উন্নয়ন কর্মকান্ড করেননি। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে গেলে এই অঞ্চলের অবকাঠামো উন্নয়ন সহ আগামী দুই বছরের মধ্যে দুগাঙ্গায় ব্রিজ নির্মাণ করে দেয়া হবে। তাই সামনের নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
রাধাকানাই ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মোস্তাফা তরফদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনূর মল্লিক জীবন,

রাধাকানাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য আব্দুল হাই আর্মি, কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন, সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা সেলিম, তারেক রহমান যুব পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, ছাত্রদল নেতা মঈনুল হক সিফাত, মেহেদী হাসান চঞ্চল ও হুমায়ুন কবির সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা আশরাফুল ইসলাম আকন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপির রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১দফা বাস্তবায়নের লক্ষে দুগাঙ্গা বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত

০৮:২৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫