ফুলবাড়ীয়ার বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক এমপি এড.মোসলেম উদ্দিন আর নেই।
- ১১:০০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 1
ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনের বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক জাতীয় সংসদ সদস্য,ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,
সাবেক গণপরিষদের সদস্য ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২ মে) সকাল সাড়ে এগারোটায় রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম।
পারিবারিক সূত্র মতে, মরহুমের জানাযার নামাজ আগামীকাল রবিবার সকাল ১০ টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে, দুপুর ৩ টায় সরকারি ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকাল ৫ টায় মরহুমের নিজ বাড়ি কুশমাইল ইউনিয়নের নিউগী কুশমাইল এলাকার আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি ৩ ছেলে ও ২ মেয়ে সন্তানের জনক। মৃত্যুকালে অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহার রুহের মাগফেরাত কামনায় সুশীল সমাজের লোকজন ও শুভাকাঙ্ক্ষীগণ আত্মার শান্তি কামনা ও শুক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। আলহাজ্ব মোসলেম উদ্দিন এডভোকেট ফুলবাড়ীয়া আসন থেকে ৬ বার আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়।



















