ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়ীয়ার কালাদহে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা অনুষ্ঠিত ,

প্রতিনিধির নাম
  • ০৬:৫৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 1

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১০ নং কালাদহ ইউনিয়নে মাদক, জুয়া, বাল্যবিবাহ এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান রাশেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক।
সভা সঞ্চালনা করেন ১০ নং কালাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মাস্টার।
বক্তারা বলেন, মাদক, জুয়া ও বাল্যবিবাহ সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সামাজিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় ১০ নং কালাদহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমাজকে মাদক, জুয়া ও বাল্যবিবাহমুক্ত এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এর আগে কালদহ ইউনিয়ন পরিষদে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান পৌছলে তাকে ইউনিয়নের পক্ষ থেকে ফোন দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়ীয়ার কালাদহে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা অনুষ্ঠিত ,

০৬:৫৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬