ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে  যুবকের ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা,

প্রতিনিধির নাম
  • ০৮:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 2

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাক্তা ইউনিয়নের মুসলিম নগর এলাকায় মাদক সেবন এবং মাদক সেবনের পর জনসাধারণের শান্তি

বিনষ্ট ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে পরিচালিত মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মুসলিম নগর এলাকার মো. জুলহাস উদ্দীন (৩২), পিতা- মো. আমির হোসেন আকন্দ।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি মাদক সেবনের পর এলাকায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন। এ অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে  যুবকের ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা,

০৮:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬