ফুলবাড়ীয়ায় কাস্টমসে কর্মরত সিপাহি রাকিব রায়হানের নিখোঁজের ১০ দিন পর ১৫ টুকরো লাশ উদ্ধার।
- ০১:০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 3
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়ায়েতপুর গ্রামের বাংলাদেশ কাস্টমসের নিরাপত্তা শাখায় কর্মরত
সিপাহি রায়হান তালুকদার নিখোঁজের ১০দিন পর বাড়ির পাশের পরিত্যক্ত পুকুর থেকে ৩টা পুটলায় ১৫ টুকরো লাশ উদ্ধার করেছে ফুলবাড়িয়া থানা পুলিশ ।
রবিবার (২ আগস্ট) দুপুরে বাড়ীর পাশে পরিত্যক্ত পুকুর থেকে ৩টি ব্যাগে ১৫ টুকরো লাশ উদ্ধার করা হয়।
এর আগে বাংলাদেশ কাস্টমসের নিরাপত্তা শাখার কর্মরত সদস্য সিপাহি রাকিব রায়হান তালুকদার (রায়হান)
গত ১০ দিন ধরে নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছিল।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, নিহত আবু রায়হান গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে নিজ বাড়িতে আসেন। বাড়ির রক্ষাবেক্ষণকারী
(কেয়ারটেকার) রাজুকে নিয়ে রাতে নিজ ঘরে অবস্থান করছিলেন। পরের দিন শুক্রবার কর্মস্থলে যোগ দেওয়ার উদ্যেশে বাড়ি থেকে নিয়ে যায় রাজু। দুই দিন পর সোমবার তার অফিসের এক সহকর্মী তার চাচাতো বোন প্রভাষক নাজমুন্নাহার
বিউটি কে মোবাইল ফোনে জানান আবু রায়হান অফিসে আসেননি। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। এরপর থেকে আত্মীয় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন।
কোথাও সন্ধান না পেয়ে ২৭ জুলাই রাতে আবু রায়হানের বড় ভাই মো. নূরুল ইসলাম ছোট ভাই নিখোঁজ উল্লেখ করে ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)করেছেন। পরের দিন জিডির তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে তার কেয়ারটেকার রাজু ও তার বন্ধু জিতুল এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন। তারা দু’জনেই মাদকাসক্ত।
নিখোঁজের দশদিন পর বাড়ির তিনশগজ পূর্বে পরিত্যাক্ত একটি পুকুরে ৩টি ব্যাগে খন্ডিত লাশ পাওয়া যায়।
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করে ৩টি ব্যাগে ১৫ টুকরো করে কাপড়ের পুটলায় বাড়ির পাশে পরিত্যক্ত একটি পুকুরে ফেলে রাখা হয়েছিল।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সহ প্রশাসনের কয়েকটি টিম সত্য উদঘাটনের জন্য কাজ করছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


















