ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়ীয়ায় নবনির্মিত উপজেলা প্রশাসনিক ভবন ও বৃক্ষ রোপণ উদ্বোধন করেন- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • ০৮:১১:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 1

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও হলরুমের শুভ উদ্বোধন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন ও হলরুমের উদ্বোধন এবং বৃক্ষরোপণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী, এ সময় আরও উপস্থিত ছিলেন

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ, সহকারী কমিশনার ভুমি শেখ তাকী তাজওয়ার,উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশীদ প্রমুখ ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য

অতিথিবৃন্দ নবনির্মিত সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও হলরুম পরিদর্শন করেন। নতুন এ অবকাঠামো উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। এ কার্যক্রমকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী প্রতিমন্ত্রীর ফুলবাড়ীয়ায় এটি প্রথম সফর ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন উপজেলার সরকার দলীয় ও বিরোধী দলীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়ীয়ায় নবনির্মিত উপজেলা প্রশাসনিক ভবন ও বৃক্ষ রোপণ উদ্বোধন করেন- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

০৮:১১:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬