ফুলবাড়িয়া হাসপাতালে মোবাইল কোর্ট-অর্থদন্ড ও কারাদণ্ড,আটক-১
- ০৬:২৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / 2
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে এই মোবাইল কোর্ট পরিচালা করা হয়।
এ সময় আইন অমান্য করে হাসপাতালে ডাক্তারের চেম্বারে অবস্থান করায় এক দালালকে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন আদালত। ঐ দালালের নাম মো: আবু সাহামা সায়িম (২২)। সে একই উপজেলার ফুলবাড়িয়া পূর্বমধ্যপাড়া গ্রামের আবু সাইদ লিটনের পুত্র বলে জানা গেছে।
আদালত সূত্রে জানা গেছে, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. শহীদুল ইসলাম সোহাগ উপস্থিত ছিলেন। আদালত বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয় অনাদায়ে ২দিনের কারাদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. শহীদুল ইসলাম সোহাগ বলেন, এক দালালকে কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়। বিভিন্ন ক্লিনিকেও এ ধরণের অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।


















