ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়া কে.আই কামিল মাদ্রাসায় যমজ দুই বোন জিপিএ-৫ সহ পাশের হার সর্বোচ্চ

প্রতিনিধির নাম
  • ০৯:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 1

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরে (২০২৫ইং) আলিম পরীক্ষায় পাশের হার ৭৫.৬১ শতাংশ। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার” ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম (কেআই) কামিল মাদ্রাসা” এ বছর সর্বোচ্চ সাফল্য অর্জন করেছেন। এ মাদ্রাসায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থী ছিল১৪৫ জন। উত্তীর্ণ হয়েছে ১৩৩ জন। পাশের হার ৯১.৭২ শতাংশ। ৬ জন জিপিএ -৫,তন্মধ্যে আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেলেন যমজ দুই বোন সানজিদা সুলতানা মোনা ও নাহিদ সুলতানা লিসা।

তাদের এমন সাফল্যে উৎফুল্ল মা-বাবা, শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন সহ এলাকাবসী।
মোনা-লিসা উপজেলার পলাশতলী (পূর্বপাড়া) গ্রামর বাসিন্দা, পলাশতলী আমিরাবাদ দাখিল মাদ্রাসার গণিত বিষয়ের সহকারী শিক্ষক মোঃ সেকান্দর আলী ও লায়লা আক্তার দম্পতির যমজ মেয়ে।

মোনা-লিসা ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম (কে.আই) কামিল মাদ্রাসা হতে বিজ্ঞান বিভাগ থেকে আলিম পরীক্ষা অংশগ্রহণ করেন।
ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম (কে.আই) কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো: ইউনুছ আলী বলেন, মোনা ও লিসা ছোট থেকেই দারুণ মেধাবী। তারা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতো।
মোনা-লিসা ভবিষ্যতে ডাক্তার হয়ে মানবসেবায় আত্মনিয়োগ করতে চায়। মোনা-লিসার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন তার বাবা-মা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়া কে.আই কামিল মাদ্রাসায় যমজ দুই বোন জিপিএ-৫ সহ পাশের হার সর্বোচ্চ

০৯:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫