ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ার যুবক ব্যাংক কর্মী শরিফের  ঝুলন্ত মরদেহ গফরগাঁয়ে উদ্ধার,

প্রতিনিধির নাম
  • ০৪:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 1

ময়মনসিংহের গফরগাঁওয়ে ফুলবাড়িয়ার যুবক শরিফুল ইসলাম (২৪) নামে ব্যাংক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত শরিফুল ইসলাম গফরগাঁও ন্যাশনাল ব্যাংকের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। তিনি ফুলবাড়িয়া সদর ইউনিয়নের দক্ষিণ আন্ধারিয়াপাড়া  গ্রামের আবু রায়হানের ছেলে।

সোমবার (১৫ জুন) বেলা ১১টায় পৌর শহরের শিলাসী মাজার বাড়ি এলাকায় কক্ষের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফুল পৌর শহরের শিলাসী মাজার বাড়ি এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মজিবর রহমানের পাঁচতলা ভবনের ছাদের একটি কক্ষে প্রায় দুই বছর ধরে ভাড়া থাকতেন। আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত তিনি কর্মস্থলে না যাওয়ায় ন্যাশনাল ব্যাংক থেকে বাসার মালিক মজিবর রহমানের কাছে ফোন করে তার খোঁজ নেয়া হয়। পরে মজিবর রহমান ছাদে গিয়ে শরিফুলের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান।

ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা খোলার চেষ্টা করলে ভেতরে শরিফুলকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখেন। পরে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ ও গফরগাঁও থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গফরগাঁও থানার এসআই সিদ্দিক বলেন, ছেলেটির বয়স অল্প। প্রেমসংক্রান্ত কোনো বিষয় থাকতেও পারে। বিষয়টি তদন্তাধীন।

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার দিবাগত রাতের কোনো এক সময় শরিফুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ার যুবক ব্যাংক কর্মী শরিফের  ঝুলন্ত মরদেহ গফরগাঁয়ে উদ্ধার,

০৪:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬