ফুলবাড়িয়ায় সাপ্তাহিক ফুলখড়ি পাঠক ফোরামের নীতিমালা প্রণয়ন নিয়ে আলোচনা সভা
- ১১:৫৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / 1
মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার পাঠক ফোরামের কর্ম পরিকল্পনা (নীতিমালা)
প্রণয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৮ জুলাই) দুপুরে শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোঃ নূরুল ইসলাম খান, ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হালিম ( কালের কন্ঠ)। এছাড়াও উপস্থিত ছিলেন সম্পাদক মণ্ডলীর সভাপতি মোঃ শেখ সাদী,সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফ উজ্জামান খান,বার্তা সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান সহ সাংবাদিক বৃন্দ।
ফুলখড়ি পাঠক ফোরাম পরিচালনা নীতিমালা /২৫ আলোচনা সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোঃ নূরুল ইসলাম খান বলেন,২০০৫ সালে ৩১ অক্টোবর সোমবার “সাপ্তাহিক ফুলখড়ি” পত্রিকা প্রতিষ্ঠিত হওয়ার পর পত্রিকাটি সামাজিক দায়বদ্ধতা থেকেই পাঠক বৃদ্ধি সহ সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
২০০৭/২০০৮সালে ফুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক কে আহ্বায়ক করে ফুলখড়ি কেন্দ্রীয় পাঠক ফোরাম করা হয়েছিল। সংগঠনটি কার্যক্রম নিয়মিত চলমান না থাকায় বর্তমান সময়ে চাহিদার আলোকে নতুন উদ্যেমে নতুন আঙ্গিকে পাঠক ফোরামকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ১৩ সদস্যে বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ও ১১ সদস্য বিশিষ্ট ইউনিট কমিটি গঠন করা হবে।
ধর্মীয় মূল্যবোধের চেতনা সৃষ্টি, সমাজের অন্যায়- অনাচার দূর্নীতি,মাদক ও জুয়ার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে ভুমিকা রাখা এবং ভালো কাজে মানুষকে উৎসাহ প্রদান করে নাগরিক অধিকার সম্পর্কে লিফলেটের মাধ্যমে প্রচার প্রচারণা করে গণসচেতনতায় ভুমিকা রাখাই সাপ্তাহিক ফুলখড়ি পাঠক ফোরামের লক্ষ ও উদ্দেশ্য।
আলোচনা শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সার্বিক সহযোগিতা চেয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


















