ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় সড়ক পরিবহণ আইনে মোবাইল কোর্টে ১০ জনকে জরিমানা,

প্রতিনিধির নাম
  • ০৬:৩৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 2

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সড়ক পরিবহণ আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার ( ২৮ জুলাই)  দুপুরে পৌর এলাকার ভালুকজান পাম্পে অভিযানে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন পরিচালনার দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ এবং পৌর প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার।
অভিযান চলাকালে বিভিন্ন যানবাহনের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। যেসব যানবাহনের কাগজপত্রে অনিয়ম পাওয়া যায়, তাদের বিরুদ্ধে সড়ক পরিবহণ আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ ৭ জন মোটরসাইকেল আরোহীকে ৭৫০০ টাকা এবং পৌর প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার ৩ জনকে ৪৫০০ টাকা জরিমানা করেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বলেন, সড়ক দুর্ঘটনা হ্রাস, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রেখে ট্রাফিক আইন মেনে যানবাহন চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় সড়ক পরিবহণ আইনে মোবাইল কোর্টে ১০ জনকে জরিমানা,

০৬:৩৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬