ফুলবাড়িয়ায় শ্রমিক কল্যান ফেডারেশনের মহান মে দিবস উদযাপন।
- ০৭:৫৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 1
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার( ১ মে) সকালে শহরের চত্বরে “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” শীর্ষক আলোচনা সভার আয়োজন করে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিটি সরকার শ্রমিকের উপর নির্ভর করে ক্ষমতায় আসলেও পরবর্তীতে শ্রমিকের অধিকার রক্ষা করেনি। বর্তমান সরকার যদি বিগত ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ করে তাহলে শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলবে। বলেন, ফুলবাড়ীয়ায় কোন সন্ত্রাস চাঁদাবাজি সহ্য করা হবে না।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মাহবুবুর রশীদ ফরাজী, উপজেলা শাখার উপদেষ্টা ফজলুল হক শামীম, আব্দুর রাজ্জাক, আব্দুল মজিদ, আব্দুর রউফ রাব্বানী ও বিশিষ্ট ব্যবসায়ী এসএম শাহজাহান সহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল্লাহ।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চত্বর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ গ্রহণ করেন জাতীয় সংসদ সদস্য সহ অন্যান্য অতিথিবৃন্দরা।



















