ফুলবাড়িয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা,
- ০১:২৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / 2
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৯ আগস্ট) বিকাল ৫ টায় উপজেলা পরিষদ হলরুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে পালনের লক্ষ্যে সভায় বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোঃ মামুনুর রশিদ মামুন ।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ফরাজীর
সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি আজহারুল ইসলাম রিপন, বিএনপি নেতা হেলিম মাষ্টার,স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল,
আবদুল মালেক হাজি, বিএনপি নেতা প্রভাষক গোলাম মোস্তফা সুরুজ, স্বেচ্ছাসেবক দলের নেতা ফারুক হোসেন খান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন
কৃষক দলের যুগ্ম আহবায়ক ফজলুল হক, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান সোহাগ, পৌর বিএনপির সদস্য আলহাজ্ব আব্দুল মালেক, বিএনপি নেতা শফিকুল ইসলাম খসরু, যুবদল নেতা আবু বকর সিদ্দিক সরকার, মোস্তাফিজুর রহমান,শ্রমিক দল নেতা খায়রুল ইসলাম,যুবদল নেতা সোহেল রানা, উপজেলা
জিসাস এর সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রবিন, সহ-সাধারণ সম্পাদক আকরাম হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


















