ফুলবাড়িয়ায় প্রশাসনিক দপ্তর,উন্নয়ন কাজ পরিদর্শন ও কর্মসূচিতে অংশ নেন,জেলা প্রশাসক মোঃসাইফুর রহমান,
- ০৭:১১:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 1
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
সোমবার (২০ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে স্বাগত জানান।
পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক ফুলবাড়ীয়া থানা পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সরকারি সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরে উপজেলা ভূমি অফিসে পুকুর খনন ও নবনির্মিত পাকা ঘাটলা উদ্বোধন করেন। এ সময় তিনি পোনা মাছ অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরিবেশ সংরক্ষণ, জলজ সম্পদ বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি সততা, জবাবদিহিতা এবং জনবান্ধব সেবার ওপর গুরুত্বারোপ করেন।
এরপর জেলা প্রশাসক উপজেলার ১০ নল কালাদহ ইউনিয়ন পরিষদে আয়োজিত বাল্যবিবাহ,মদ,জুয়া ও মাদকবিরোধী সমাবেশে অংশ নেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
দিনব্যাপী সফরের শেষ পর্যায়ে উপজেলা পরিষদ মিলনায়তনে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।
এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষার প্রসারে সেলাই মেশিন, সাইকেল এবং শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের মাঝে শিক্ষা বৃত্তি, সাইকেল এবং সেলাই মেশিন বিতরণ করা হয়। বক্তারা বলেন, এ ধরনের সহায়তা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার প্রসার, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
এছাড়াও সন্ধ্যায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে ফুলবাড়িয়া পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান র্্যালীতে অংশ নেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল
হাসান,ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম,পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল সহ বিএনপির নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


















