মির্জা মোঃ মনজুরুল হক, ফুলবাড়িয়া
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ এর সাথে উপজেলা,পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১.৩০ মিটি
য়ে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক, উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীনুর মল্লিক জীবন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান বাপ্পি,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান সিকদার,মাসুদ আলম খান,
বাকতা ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ ফজলুল হক মাখন, আছিম ইউনিয়ন এর চেয়ারম্যান ইমরুল কায়েস সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা বলেন, ফুলবাড়িয়ায় গত ১৭ বছরে উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। এই এলাকার মানুষ শান্ত, নরম প্রকৃতির মানুষ ও অবহেলিত। গত ১৭ বছর বিএনপির লোকজন ফ্যাসিস্ট সরকার জেল জুলুম অত্যাচার করে নানাভাবে নির্যাতন করছে।
বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে সরকার গঠন করেছে। তাই উপজেলা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে ভঙ্গুর ফুলবাড়িয়াকে এগিয়ে নিয়ে যাবেন তবে কারোও ব্যক্তি স্বার্থে নয় জনগণের স্বার্থে উন্নয়নে কাজ করার কথা ব্যক্ত করেন বক্তারা।
উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ বলেন, আমরা সরকারের কর্মকর্তা, সরকারের যে সিদ্ধান্ত গুলো আসে সেগুলো বাস্তবায়ন করাই আমাদের কাজ। যেমন ধরেন খাল খনন কর্মসূচি,রাস্তার উন্নয়ন সহ আরো বিভিন্ন ভাত চালু করেছে। এগুলো আমার একার পক্ষে মনিটরিং করা সম্ভব নয়।
তাই আপনার এলাকায় যে সমস্ত জায়গায় কাজ গুলো হচ্ছে সেই কাজ গুলো আপনারাও দেখবেন, মনিটরিং করবেন।
সমস্যা দেখলে সাথে সাথে জানাবেন। অবশ্যই আমি দেখব। ভালো কিছু হলে সেটা আপনাদেরই হবে খারাপ কিছু হলে সেটাও আপনাদেরই হবে। তাই আপনাদের কাছে সার্বিক ভাবে সহযোগিতা চাই যেন আপনাদের ফুলবাড়িয়ার উন্নয়নে সর্বোচ্চ সেবা করতে পারি।
এর আগে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ গত ২০ এপ্রিল ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। পরে বুধবার (২২ এপ্রিল) সকাল পৌনে এগারটায় ফুলবাড়িয়া উপজেলা পরিষদে এসে কাজে যোগদান করেন।
