ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় তর্কের জেরে অটোচালকের পেটে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা,

প্রতিনিধির নাম
  • ০১:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / 1

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ঈদ যাত্রায় ব্যাটারিচালিত অটোরিকশা গাড়িতে যাত্রী উঠানো নিয়ে তর্কের ঘটনায় অটোচালককে হত্যার চেষ্টায় আরিফ হোসেনের ছুরিকাঘাতে গুরুতর আহত

হয়েছেন অটোরিকশা ষ্ট্যান্ডের সভাপতি ও অটো চালক মোঃ মফিজ উদ্দিন। আহত মফিজ (৩৬) বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

তার অবস্থা আশংকাজনক। বুধবার (২৭ মে) সকাল ১০টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডের পাঁচ কুশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরিফ হোসেনকে বিকাল ৫টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ । গ্রেফতারকৃত আরিফ  মাদকাসক্ত সে পাঁচ কুশমাইল এলাকার মোঃ সোহরাব আলীর পুত্র।

স্থানীয়রা জানান, চান্দের বাজারে অটোরিক্সায় যাত্রী উঠানো নিয়ে কথা কাটাকার্টি হয় আরিফ ও মফিজের মধ্যে। মফিজকে হুমকি দিয়ে বাড়িতে চলে যায় আরিফ ।

অটো চালক মফিজ দেওনাইপাড় এলাকায় যাত্রী নামিয়ে আসার সময় রাস্তায় গাড়ি আটকিয়ে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আরিফ । ছুরিকাঘাতে পেটের নাড়িভুঁড়ি বের হয়ে আসে। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্যপ্লেক্স জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাট করে।

চান্দের বাজারের ব্যবসায়ী রেজাউল করিম জানান, আরিফ এক সময় এই রাস্তায় অটো রিক্সা চালাতেন। প্রায় বছর খানেকধরে তিনি গাড়ি বিক্রি করে দিয়েছেন। আজ বুধবার সকালে এখানে আরিফের পরিচিত একজনের গাড়িতে যাত্রী উঠাচ্ছিলেন। যাত্রী উঠানো নিয়ে বাধা দেন মফিজ। এটা নিয়ে কথা কাটাকাটি হয় তাদের দুই জনের মধ্যে।

এ বিষয়ে মফিজের বড় ভাই আব্দুল মতিন জানান, আমরা হাসপাতালে ভাইকে নিয়ে ব্যস্ত আছি। মামলার প্রস্তুতি চলছে। আমরা এই ঘটনার উপযুক্ত বিচার চাই।

ফুলবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় তর্কের জেরে অটোচালকের পেটে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা,

০১:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬