ফুলবাড়িয়ায় ডাকাতি মামলার আসামী ১৬ বছর পর গ্রেফতার।
- ০৬:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / 2
ফুলবাড়িয়ায় ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন ধরে আত্নগোপনে থাকা মুক্তার আলী নামে আসামীকে গ্রেপ্তার করেছে ফুলবাড়িয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মুক্তার আলী (৪২) উপজেলার চৌদার পশ্চিম পাড়া এলাকার আক্কাস আলীর পুত্র।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ফুলবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এস আই লিটনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এস আই শুভ্র সাহা
ও এ এসআই শামীম মুক্তার আলীর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
জানা গেছে, ২০১০ সালে গাজীপুরের কালিয়াকৈর থানার এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ আটক হয় মুক্তার আলী।
পরবর্তীতে আদালত থেকে জামিন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন তিনি।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ ওসি মো. রাশেদুল হাসান জানান, ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আত্নগোপনে থাকা আসামি মুক্তারকে চৌদার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।



















