ফুলবাড়িয়ায় জনদুর্ভোগ সৃষ্টি করায় মোবাইল কোর্টের অভিযান,
প্রতিনিধির নাম
- ০৫:০৬:২২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 1
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনদুর্ভোগ সৃষ্টি করায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। গতকাল বুধবার বিকালে পৌর শহরের গার্লস স্কুল রোডে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।
প্রতিদিন হাজারো মানুষের চলাচল অথচ সামান্য রাস্তার বেহাল দশায় স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, বৃদ্ধ ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।
আদালত সূত্রে জানা যায়, আইন অমান্য করে নির্মাণ সামগ্রী রাখায় আদালত বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা মোতাবেক রাসেল আহমেদ কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও আদালত উপস্থিত সকলকে সতর্ক করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :


















