ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় খানাখন্দে ভরা বেহাল রাস্তার সংস্কার কাজ উদ্বোধন করেন- অধ্যক্ষ মু.কামরুল হাসান মিলন 

প্রতিনিধির নাম
  • ০৩:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / 0

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়ীয়া শহরের  ছনকান্দা সড়কের খানাখন্দে ভরা ভাঙা অংশ সংস্কার কাজের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা নায়েবে আমীর বিশিষ্ট শিক্ষাবিদ ফুলবাড়িয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মু.কামরুল হাসান মিলন।

মঙ্গলবার(৮ জুন) দুপুরে ফুলবাড়ীয়া থানা প্রাঙ্গণের বিপরীতে আল্লাহু আকবর মসজিদ সংলগ্ন রা

স্তাটির ভাঙা অংশ ও ছনকান্দা রোডের সংস্কার কার্যক্রম শুরু করেছে দলটি।ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে নিজ অর্থায়নে এই সংস্কার কাজটি করা হয় বলে জানান জামায়াতে ইসলামী আমির ফজলুল হক শামীম।
জানা গেছে, রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থার কারণে তীব্র ভোগান্তিতে ছিলো পথচারীরা। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটতো বলে জানিয়েছেন স্থানীয়রা। এমতাবস্থায় প্রশাসনের কেউ রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেনি। অবশেষে জামায়াতে ইসলামী সংস্কার কাজে এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানান উপকারভোগীরা।
জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, চলাচলের অনুপযোগী এ রাস্তাটি মেরামতে বিভিন্ন সময়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সেটি প্রলম্বিত হওয়ায় উপজেলা জামায়াতে ইসলামী আপাতত সংস্কারের উদ্যোগ নিয়েছে। এসময় তিনি রাস্তাটি স্থায়ী সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম বলেন, বিগত সরকারের সময়ে চরম অন্যায় ও দুর্নীতির কারণে উন্নয়নমূলন কর্মকান্ড হয়নি। বর্তমানেও কোন উন্নতি হচ্ছে না। তাই বাধ্য হয়ে জনগণের কষ্ট লাঘব করতে জামায়াতে ইসলামী এগিয়ে এসেছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ সহ সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় খানাখন্দে ভরা বেহাল রাস্তার সংস্কার কাজ উদ্বোধন করেন- অধ্যক্ষ মু.কামরুল হাসান মিলন 

০৩:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫