ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় উপজেলা ভূমি অফিসের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত,

প্রতিনিধির নাম
  • ০৫:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 1

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এ কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলা ভূমি অফিস ও উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার ভুমি শেখ তাকী তাজওয়ার।

শনিবার (১৩ জুন) সকাল ১২ টায় ফুলবাড়িয়া পৌর সদরে বড় পুকুর পাড়ে এই বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সার্ভেয়ার আর্শেদুল ইসলাম, নাজির কাম-ক্যাশিয়ার জাহিদ হাসান,ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল হক,ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাহমুদ হাসান সজীব সহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় উপজেলা ভূমি অফিসের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত,

০৫:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬