ফুলবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী সাদ্দাম হোসাইনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন
- ১২:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 1
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাসী রাজিব হোসাইন সাদ্দাম এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে।
শনিবার ( ১ আগস্ট) সকাল ৯টা থেকে দিনব্যাপী সাদ্দাম ডায়াগনস্টিক সেন্টার ও শাফি ডায়াগনস্টিক সেন্টারে ডাঃ কে.জামান বিএনএসবি ময়মনসিংহ চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবিরে, চিকিৎসা পত্র ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়।
শিবিরে দরিদ্র ও চক্ষু সমস্যায় আক্রান্ত রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং ছানি রোগী বাছাই করা হয়। নির্বাচিত ছানি রোগীদের ময়মনসিংহে নিয়ে গিয়ে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা ও অপারেশন শেষে রোগীদের পুনরায় শিবিরস্থলে পৌঁছে দেওয়া হবে জানান প্রবাসী রাজিব হোসাইন সাদ্দাম।
এছাড়া দরিদ্র চক্ষু রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা প্রদান করা হয়। নিবন্ধিত রোগীদের মোবাইল নম্বর এবং নির্বাচিত ছানি রোগীদের অপারেশনের জন্য সু-ব্যবস্থা করা হয়।
শিবিরে অপারেশন-পরবর্তী ফলোআপ চিকিৎসা ভিশন সেন্টার, হাসপাতাল রোড, ফুলবাড়িয়া থেকে প্রদান করা হবে।
এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় অসহায় মানুষের জন্য সহজলভ্য চক্ষু চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান স্থানীয়রা।
চেয়ারম্যান প্রার্থী রাজিব হোসাইন সাদ্দাম জানান,আমাদের ইউনিয়নে ও উপজেলায় চক্ষু চিকিৎসার ভালো কোন সুচিকিৎসার ব্যবস্থা নাই। আজ ১ হাজের উপরে রুগীকে ব্যবস্থা পত্র দেওয়া হয়েছে। ভবিষ্যতে মানবিকতার এই মহৎ কাজটি আরোও বড় পরিসরে যাতে করতে পারি এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
এর আগে তিনি বিভিন্ন এলাকায় রাস্তা ঘাট সংস্কার,অসহায় মানুষের সহযোগিতা করা সহ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশে থেকে সহযোগিতা করে আসছিলেন।


















