ফুলবাড়িয়ায় আলোচিত মাদক কারবারি রঞ্জিত চৌহানকে মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড,
- ০৫:৩১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / 1
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক কারবারি/ সেবনের দায়ে ফুলবাড়িয়া পৌরসভার পুরাতন গরুহাটা ৩ নম্বর ওয়ার্ডে আলোচিত মাদক কারবারি রঞ্জিত চৌহানকে মোবাইল কোর্ট পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) বিকেলে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ মাদক নির্মূলে উপজেলার সকল নাগরিকের সহযোগিতা কামনা করে বলেন, আলোচিত মাদক সম্রাট রঞ্জিত চৌহানকে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। এবং সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রয়েছে।
জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগেও মাদক সেবন ও মাদক কারবারির দায়ে রঞ্জিত চৌহানকে জেলহাজতে প্রেরণ করা হয়েছিল।


















