ফুলবাড়িয়ায় অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ-২০২৬ উদ্বোধন
- ১০:৩২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 1
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা খাদ্য গুদামের আয়োজনে উদ্বোধন করেন, অধ্যক্ষ মুহাঃ কামরুল হাসান মিলন এমপি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবাহী অফিসার শহিদুল ইসলাম সোহাগ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা
মোঃ সাইদুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) বুলবুল আহমেদ, উপজেলা কৃষি সম্পসারণ অফিসার শাহনাজ পারভিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আবু রায়হান, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, বিশিষ্ট ব্যবসায়ী এসএম শাহজাহান, ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যক্ষ মুহাঃ কামরুল হাসান মিলন বক্তব্যে তিনি বলেন, সারাদেশের ন্যায় এ উপজেলাতেও শান্তিপূর্ণভাবে এবার বোরো ধান সংগ্রহ সফলভাবে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। সরকার এবার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ সাইদুর রহমান বলেন, কৃষক ও শ্রমিকরা যেন জিম্মি না থাকে সে বিষয়ে খাদ্যে অধিদপ্তর সজাগ দৃষ্টি রাখবে। অভিযোগ পাওয়ার গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোরো ধান ও সিদ্ধ চাল সংগ্রহের কর্ম পরিকল্পনা এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি ধান ৩৬ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।
সিদ্ধ চাল ৪৯ টাকা কেজি দাম নির্ধারণ করা হয়েছে। এবারের লক্ষ্যমাত্রা ২ হাজার ৯০ মেট্রিক টন ধান এবং ৩৩শ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সরকারি ঘোষণা অনুযায়ী ধান-চাল সংগ্রহ কার্যক্রম ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে বলে খাদ্য বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।


















