প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে,
- ১১:১৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 5
দলের ৪৮ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি
শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।
এদিকে প্রতিষ্ঠাতা বার্ষিকী কর্মসূচির অংশ নিতে সকাল থেকে জিয়া উদ্যান এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
খন্ড খন্ড মিছিলে ভরে যায় জিয়া উদ্যান এতোটুকু তিল ধারণ করার ক্ষমতা ছিল না নেতা কর্মীদের আগমনে এবং নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মঙ্গলবার পহেলা সেপ্টেম্বর সকালে রাজধানীর আগারগাঁও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
নেতারা বলেন প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক সামনে রেখে দলকে আরো সংগঠিত ও শক্তিশালী করতে হবে।
একই সাথে দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন এনি সহআরো অনেক নেতৃবৃন্দ।


















