পুটিজানা ইউনিয়নে আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের সাথে স্থানীয়দের মতবিনিময় ।
- ১১:০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / 1
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাকের বাড়িতে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা উপস্থিত হয়ে মতবিনিময় ও তাকে সমর্থন জানিয়েছেন।
শুক্রবার(১৬ মে) দুপুরে এ উপলক্ষে কমলাপুর এলাকায় আব্দুর রাজ্জাকের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ গ্রহণ করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
নেতাকর্মীরা বলেন, ডাঃ আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তারা বলেন, আব্দুর রাজ্জাক সৎ ও আদর্শবান ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত। তিনি যদি চেয়ারম্যান পদে নির্বাচিত হন তাহলে পুটিজানার মানুষ তাদের সঠিক অধিকার প্রাপ্ত হবে।
এতে অংশ নিয়ে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর গোলাম মোস্তফা নিশ্চিত করেন জামায়াতের পক্ষ থেকে আগামী নির্বাচনে পুটিজানার চেয়ারম্যান পদে আব্দুর রাজ্জাক দলের সমর্থিত প্রার্থী।
এসময় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ডাঃ আব্দুর রাজ্জাক বলেন, পুটিজানায় নানাবিধ নাগরিক সমস্যা বিদ্যমান। তিনি নির্বাচিত হলে কাঁচা রাস্তা পাকা করা, নতুন রাস্তা নির্মাণ এবং পুরোনো রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেন।
সন্ত্রাস, মাদক, সালিশি বাণিজ্য ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন।
এবং টেকসই উন্নয়ন, ডিজিটাল সেবা এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করেন।


















