পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন, লোকালয় বার্তা ও স্বাধীন দেশে সময়ের অনালাইন নিউজ পোর্টাল প্রতিষ্ঠাতা পরিচালক ,মোঃনাজমুল হক ভূঁইয়া,
- ০২:৫০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
- / 35
স্টাফ রিপোর্টের
মোঃ নাজমুল হক ভূঁইয়া, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ ও দেশ গড়ে তোলার আহবান জানিয়েছেন ,অনলাইন নিউজ পোর্টাল স্বাধীন দেশে সময়ের নিউজ ও লোকালয়ে বার্তার প্রতিষ্ঠাতা পরিচালক ,মোঃ নাজমুল হক ভূঁইয়া
তিনি বলেন সাংবাদিক পেশা একটি মহৎ পেশা ,সকল কলম সৈনিক সহ ‘আমি প্রত্যাশা করি, এবারও ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে সুখ ও আনন্দের বার্তা বয়ে আনবে।’ শুক্রবার (২৩ জুন ) গনমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ আহবান জানিয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও প্রবাসী বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানান।
মোঃনাজমুল হক ভূঁইয়া বলেন হযরত ইব্রাহিম (আ:) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন,
তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। প্রতিবছর এ উৎসব পালনের মধ্য দিয়ে স্বচ্ছল মুসলমানগণ কোরবানিকৃত পশুর গোশত আত্মীয়স্বজন ও গরিব-দু:খীর মধ্যে বিলিয়ে দিয়ে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা করেন। শান্তি সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদুল-আজহা।
ঈদুল-আজহা’র এ দিনে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন।
পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক দেশের প্রতিটি নাগরিকের জীবন। এই দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক। আসুন, সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সুস্থ ও সুন্দর জীবন গড়ি।
কলম চলবে সত্যের পথে
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক


















