পঞ্চগড়ে প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে চলার প্রত্যয়ে, দুইজন পেলেন সহায়ক উপকরণ
- ১১:২৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 3
পঞ্চগড়ে শারীরিক প্রতিবন্ধকতার শিকার দুই ব্যক্তির চলাচল সহজ করতে প্রয়োজনীয় সহায়ক উপকরণ হিসেবে এলবো ক্রাচ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পঞ্চগড় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে মাগুরা ইউনিয়নের ধনীপাড়া এলাকার হাসির উদ্দীনের ছেলে এনানুন হককে একটি এলবো ক্রাচ দেওয়া হয়। একই সঙ্গে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের আমিনুর রহমানের ছেলে রাজু (১৪)-কেও একটি এলবো ক্রাচ প্রদান করা হয়।
জানা যায়, রাজু পাওয়ার টিলারের সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর একটি পা হারান। দুর্ঘটনার পর স্বাভাবিকভাবে চলাফেরায় সমস্যায় পড়ায় তার প্রয়োজন অনুযায়ী সহায়ক উপকরণ দেওয়ার উদ্যোগ নেয় জেলা প্রতিবন্ধী বিষয়ক কার্যালয়।
জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে প্রয়োজন অনুযায়ী হুইলচেয়ার, ক্রাচ, কৃত্রিম অঙ্গসহ বিভিন্ন সহায়ক উপকরণ দেওয়া হচ্ছে। তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।
সহায়ক উপকরণ পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং জেলা প্রতিবন্ধী বিষয়ক কার্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় উপস্থিত ছিলেন ডা. দিপক কুমার রায়, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট; মোঃ শাহ আলম, অডিওমেট্রিশিয়ান এবং মোঃ মাসুদ রানা, অফিস সহকারী।


















