ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

পঞ্চগড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে চা নিলাম কেন্দ্র

পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • ০৫:২৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • / 22

পঞ্চগড় প্রতিনিধি-

পঞ্চগড়ে উদ্বোধন হতে চলেছে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র। চা শিল্পের সঙ্গে সম্পৃক্ত অংশীজনদের” সঙ্গে মতবিনিময় ও চা আইন-২০১৬ অবহিতকরণ বিষয়ক কর্মশালায় পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম এ কথা বলেন।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম বলেন, আগামী ২ সেপ্টেম্বর দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র পঞ্চগড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী এ নিলাম কেন্দ্রের শুভ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় পঞ্চগড়ে চা চাষ শুরু হয়।
যা পরে উত্তরাঞ্চলের আরও কয়েকটি জেলায় চা চাষ সম্প্রসারিত হয়েছে। উৎপাদনের দিক দিয়ে দেশের দ্বিতীয় চা অঞ্চলের জেলা পঞ্চগড়।
জেলা প্রশাসন সুত্রে জানায়,
গত বছর জেলায় এক কোটি ৭৭ লাখ ৭৯ হাজার কেজি চা উৎপন্ন হয়েছে। যার বাজার মূল্য ২৬০ কোটি টাকা। দেশে মোট উৎপাদিত চায়ের ১৯ শতাংশ চা পঞ্চগড়ে উৎপাদিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটিকে বর্ণিল ও বর্ণাঢ্য করতে সভায় কয়েকটি উপ কমিটি গঠন করা হয়।
এখনো স্থান নির্ধারণ করা না হলেও নতুন অবস্থায় অনলাইনে কার্যক্রম পরিচালিত হবে বলে প্রাথমিকভাবে জানা যায়।

এসময় সভায় পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক খোকন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়বুর রহমান প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে চা নিলাম কেন্দ্র

০৫:২৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩