নীলফামারী ডোমারে ট্রেনে কাটা পড়ে রাশেদুল ইসলাম নামে দুই সন্তানের জনকের মৃত্যু।
প্রতিনিধির নাম
- ০৮:৫৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 1
নীলফামারী ডোমার রেললাইনে দাঁড়িয়ে থাকাবস্থায় দ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়ে রাশেদুল ইসলাম নামে এক বাস চালকের মৃত্যু হয়েছে।
বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের বড়গাছা দরগাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত.রাশেদুল ইসলাম বড়গাছা দরগাপাড়া এলাকার বুলবুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন বাস চালক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি বিকেলে বড়গাছা দরগাপাড়া এলাকা অতিক্রম করছিল।
এ সময় রাশেদুল রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন।দ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ট্যাগস :


















