নীলফামারী জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশীবাই নিবাসী লাভলু ইসলাম নিহত আহত একজন।
প্রতিনিধির নাম
- ০৫:৪৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / 2
নীলফামারীর জলঢাকায় লাবলু হোসেন এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের মৃত আব্দুল লতিফের ছেলে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার সময় উপজেলার খালিসা খুটামারা থেকে দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আক্তারুজ্জামান অটোভ্যানে করে স্কুলে নেওয়ার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন।
এ সময় শিক্ষক আক্তারুজ্জামানের বুকের ডান সাইট পুড়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। আহত কে উদ্ধার করে এলাকাবাসী তাকে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
জলঢাকা থানার (ওসি) নাজমুল আলম জানান, নিহতের পরিবার অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।
ট্যাগস :


















