নির্বাচন শুরু ঢাকা আইনজীবী সমিতির,
- ১১:৪৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 1
একইভাবে বৃহস্পতিবার ভোট গ্রহণঅনুষ্ঠিত হবে।এতে ২১ হাজার ৭ ৩৯ আইনজীবী ভোট প্রয়োগ করবেন।দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬ ২০২৭ কার্যকরী কমিটির নির্বাচন শুরু হয়েছে।
দুপুরে এক ঘন্টা একটা থেকে দুইটা বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ বোরহান উদ্দিন বলেন প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
এক ঘন্টা বেরতে দিয়ে সকাল ন’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
একই সঙ্গে বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোট গ্রহণ শেষে শুক্রবার মেশিনের মাধ্যমে সদস্যদের এবং সম্পাদকীয় পদে হাতে ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনার সূত্রে জানা গেছে।
এই নির্বাচনে বিএনপি ও গন অধিকারপরিষদ সমর্থিত আইনজীবীরা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নীল প্যানেলে এবং জামাত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলে ২৩ জন করে মোট ৪৬জন ছাড়াও স্বতন্ত্র আটজন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর এইবার প্রথম আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন না।


















