নড়াইলে ২ টি খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু,
- ০৬:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 1
নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের কৃষ্ণপুর খাল ও লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া খাল পুনঃখননের শুভ
উদ্বোধন করেন নড়াইল-২ আসনের এমপি ও জামায়াতে ইসলামীর নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু।
রবিবার ১৭ মে বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি নড়াইল-২ আসনের এমপি মোঃ আতাউর রহমান বাচ্চু কৃষ্ণপুর খাল খননের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি সুস্মিতা সাহা, লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হিমায়েত হোসেন, নড়াইল জেলা জামাতে ইসলামির কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসেন,
কর্মপরিষদ সদস্য মোঃ জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলা জামাতে ইসলামির কর্মপরিষদ সদস্য মাওলানা হাদিউজ্জামান, কর্মপরিষদ সদস্য মোঃএমদাদুল হক এমদাদ, লোহাগড়া পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা মোঃ নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া উপজেলা যুবদলের আহব্বায়ক খান মাহমুদ আলম, লোহাগড়া উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ আকতার হোসেন মোল্লা, জয়পুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি।
লোহাগড়া প্রকল্প বাস্তবায়ন (পি আই ও) অফিস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি মোতাবেক লোহাগড়া উপজেলায় ২ টি খাল ১.৭৫০ কিঃমিঃ খাল পুনঃখননে ১ কোটি ১৩ লাখ ৩৩ হাজার ছয় শত উনত্রিশ টাকা ব্যায় ধরা হয়েছে। কৃষ্ণপুর খাল উদ্ধোধন শেষে বিকাল ৫ টায় লাহুড়িয়া খাল খনন উদ্ধোধন করেন এমপি আতাউর রহমান বাচ্চু ।
উল্লেখ্য যে কৃষ্ণপুর খাল ৬৫০ মিটার ও লাহুড়িয়া খাল ১১শ মিটার পুনঃখনন করা হবে।
এমপি আতাউর রহমান বাচ্চু বলেন খাল আপনাদের কাজ বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের। যদি কোন অসংগতি দেখতে পান আমাদেরকে জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যাবস্থা গ্রহণ করবো।



















