ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

নড়াইলে বাস তল্লাশি করে ৫৯ বোতল ‘এস্কাফ’ মাদক উদ্ধার,আটক কারবারি

প্রতিনিধির নাম
  • ০৫:৫৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / 1

নড়াইল সদর উপজেলার হাতির বাগান এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫৯ বোতল নেশাজাতীয় পানীয় ‘এস্কাফ’ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় শহিদ হোসেন (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে।

আটক শহিদ হোসেন যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল- যশোর মহাসড়কের হাতির বাগান এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের একটি আসনের নিচে রাখা কার্টন সন্দেহজনক মনে হলে সেগুলো খুলে দেখা হয়।

পরে কার্টুনের ভেতর থেকে ৫৯ বোতল ‘এস্কাফ’ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে শহিদ হোসেনকে আটক করা হয়।

পুলিশ আরো জানায়, উদ্ধার হওয়া ‘এস্কাফ’ নেশাজাতীয় পানীয় হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির কাছ থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাফিক পুলিশসহ সদর থানা পুলিশ বাসে তল্লাশি চালিয়ে ৫৯ বোতল পেনসিডিলসদৃশ ‘এস্কাফ’ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে শহিদ নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নড়াইলে বাস তল্লাশি করে ৫৯ বোতল ‘এস্কাফ’ মাদক উদ্ধার,আটক কারবারি

০৫:৫৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬