নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
- ০৪:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 1
নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
২৭ এপ্রিল সোমবার কালিয়া উপজেলার শুক্তগ্রামের রকিবুল ইসলামের স্ত্রী নুরি খানমের প্রসববেদনা শুরু হলে রকিবুল ইসলাম লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে ভর্তির পর ২৮ এপ্রিল সকালে ওই প্রসূতি মা হাসপাতালের ডাক্তার, নার্সের সফল চেষ্টায় একটি ফুট ফুটে কন্যা সন্তান প্রসাব করেন। নবজাতকের নাম রাখেন জান্নাতুল আরোশি
এঘটনা জানতে পেরে লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। সেখানে নবজাতক শিশুকে একটি বেড সিট ও মাকে নড়াইল জেলার জেলা প্রশাসকের পক্ষথেকে I Love Narail লেখা একটি মগ উপহার দেন।
উল্লেখ্য যে নড়াইল জেলার, জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম নরমাল ডেলিভারি উদ্বুদ্ধ করন প্রকল্প চালু করেছেন। এ প্রকল্প শুধু নড়াইল জেলায় ফেব্রুয়ারী মাসে চালু হয়েছে।
এঘটনায় নুরি বেগমের সাথে কথা হলে তিনি বলেন আমার নরমাল ডেলিভারি হয়েছে। আমি ও আমার বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছি।
সিজার থেকে নরমাল ডেলিভারি ভালো। বাচ্চা মায়ের গর্ভে পুষ্ট হওয়ার পর জন্ম গ্রহণ করে। সে কারনে আমি অনেক চিন্তা করে নরমাল ডেলিভারির পথ বেছে নিয়েছি।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল হাসনাত ও আরএমও ডাঃ সুরেশ কুমার নন্দী বলেন সিজারের বাচ্চা থেকে নরমাল ডেলিভারি বাচ্চা অনেক স্বাস্থ্যবান। আমাদের কাছে প্রসুতি মা আসলে তাদেরকে নরমাল ডেলিভারি করার জন্য উদ্ধুদ্ধ করে থাকি।
লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন আমাদের জেলা প্রশাসক মহাদয় আবদুল ছালাম স্যার নরমাল ডেলিভারির জন্য একটি প্রকল্প হাতে নিয়েছেন তারই ধারাবাহিকতায় আজ প্রথম লোহাগড়া হাসপাতালে নরমাল ডেলিভারী কথা শুনে এখানে এসেছি এবং ডিসি স্যারের দেওয়া উপহার তাদের হাতে তুলে দিলাম। আমরা সকল প্রসুতি মাকে নরমাল ডেলিভারি করার জন্য উদ্ধুদ্ধ করছি। আগামীতে নরমাল ডেলিভারি বৃদ্ধি পাবে বলে আশা করছি


















