ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

নড়াইলের লোহাগড়ায় ৩ দিনব্যাপী ফল উৎসবের উদ্বোধন,

প্রতিনিধির নাম
  • ০৩:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 2

বাংলাদেশের ঋতুচক্রের গ্রীষ্মে সবচেয়ে বেশি ফলের সমারোহ দেখা যায়। জ্যৈষ্ঠ মাসের এমন বিভিন্ন প্রজাতির দেশি ফল নিয়ে লোহাগড়ায়

৩দিনব্যাপী ফল উৎসবের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টায় লোহাগড়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অধিদপ্তর চত্বরে
এই ফল উৎসবের আয়োজন করা হয়।

উদ্বোধনের আগে একটি র‍্যালী উপজেলা কৃষি অধিদপ্তর চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ফল উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, লটকন, পেয়ারা, ডেউয়া, কামরাঙ্গা, গাব, কাউফলসহ বিভিন্ন প্রজাতির দেশীয় ফলের সমাহার ছিল।

ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সালমান জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনামুল কবীর চন্দন, লোহাগড়া উপজেলা জামাতে ইসলামির সহ সেক্রেটারি মোঃ ইমরান হুসাইনসহ প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ইউএনও শাম্মী কায়সার বলেন, ‘বাংলাদেশে এখন রাষ্ট্রীয়ভাবে ফল উৎসবের আয়োজন করা হচ্ছে। বিদেশি ফলের দাপটে দেশীয় প্রজাতির ফল প্রায় বিলুপ্তির পথে। এসব ফলের সাথে নতুন প্রজন্মকে পরিচিত করতে হবে। দেশীয় ফল অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু। তিনি দেশীয় ফল উৎপাদনে কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানান।

আগামী ২০জুন এই ফল উৎসব শেষ হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নড়াইলের লোহাগড়ায় ৩ দিনব্যাপী ফল উৎসবের উদ্বোধন,

০৩:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬