ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

নড়াইলের লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলো ৩’শ অসহায় ও দরিদ্র রোগী

প্রতিনিধির নাম
  • ১০:৫০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 2

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধ,

নড়াইলের লোহাগড়ায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী লোহাগড়া ক্লাব হলরুমে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী লোহাগড়া ক্লাবের উদ্যোগে এবং লায়ন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট–৩১৫এ৩ এর সহযোগিতায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। কর্মসূচির আওতায় রোগীদের চোখ পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন লোহাগড়া ক্লাবের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো: কামরুজ্জামান কচি।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ও যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম আশিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্লাব সদস্য লায়ন শেখ মাফুজুর রহমান জুয়েল, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, ব্যবসায়ী রুবেল মাহমুদ, হিসাব রক্ষক কর্মকর্তা বদরুজ্জামান কদর, এবং ইঞ্জিনিয়ার তাইবুল ইসলাম, সৈয়দ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ সহ প্রমুখ।

দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় তিন শতাধিক রোগীর চোখ পরীক্ষা, বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়া ২৭ জন রোগীকে ঢাকার লায়ন চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমে
স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে।
লোহাগড়া ক্লাবের সভাপতি এ্যাডভোকেট কামরুজ্জামান কচি বলেন সেবা মুলক কাজের প্রত্যয় নিয়ে আমার এলাকার জুনিয়র সিনিয়রদের নিয়ে এই লোহাগড়া ক্লাবটি প্রতিষ্ঠিত করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজ প্রায় ৩ শতাধিক চক্ষু রুগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেছি। এর মধ্য থেকে অপারেশন যোগ্য রুগীদের বিনা খরচে ঢাকায় নিয়ে লায়নস চক্ষু হাসপাতাল থেকে অপারেশন করানো হবে।
সমাজের অসহায় দরিদ্ররা যাতে অর্থের অভাবে অন্ধত্ব বরন করতে না হয় সেইদিক বিবেচনা করে আমরা লোহাগড়া ক্লাব এর উদ্যোগে চক্ষু চিকিৎসার পাশাপাশি লোহাগড়া ক্লাব এর পক্ষ থেকে মানবিক কাজ করা হয়।
তিনি আরও বলেন, লোহাগড়াবাসীর সহযোগিতায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নড়াইলের লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলো ৩’শ অসহায় ও দরিদ্র রোগী

১০:৫০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫