নড়াইলের লোহাগড়ায় চোরের উৎপাত বেড়ে যাওয়ায় চোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন।
- ১১:৩৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 1
নড়াইলের লোহাগড়া উপজেলার ৩ নং শালনগর ইউনিয়নের কাশিপুর গ্রামে চোরের উৎপাত বেড়ে যাওয়ায় চোরেদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় লোহাগড়া উপজেলার মূল ফটকের সামনে কাশিপুর গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ সাদ্দাম হোসেন, কাজী তরিকুল ইসলাম, আব্দুল কাদের, আসমাউল হুসাইন, আইয়ুব মোল্যা, নয়ন হোসেন, জাকারিয়া, তরিকুল ইসলামসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শালনগর ইউনিয়নের কাশিপুর গ্রামে বিভিন্ন মসজিদ থেকে আইপিএস, ব্যাটারি, মাইক, পানির মটর চুরি অব্যাহত রয়েছে। এছাড়াও গ্রামের বিভিন্ন বসত বাড়ি থেকে গরু, ছাগল, স্বর্ণলংকার, মটর, বৈদ্যুতিক তার, সাইকেল, মোবাইল, ব্যাটারিসহ প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র দেদারসে চুরি হচ্ছে।
স্থানীয়রা চুরি বন্ধের প্রতিকার চেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট ধরনা দিলেও তারা এসব চুরির ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ নেয়নি। যারজন্য বাধ্য হয়ে চোরেদের বিরুদ্ধে মানববন্ধন করতে বাধ্য হয়েছে এলাকাবাসী।
মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়ে এলাকাবাসী লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান এর সাথে কথা হলে তিনি বলেন, এসব চুরির ঘটনায় ওই এলাকাবাসীর পক্ষ থেকে আগে কোন ধরনের লিখিত অভিযোগ দেয়নি। শুনেছি চোরেদের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। মানববন্ধন শেষে আমার নিকট লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


















