দেশ গঠনে কোনো আপোস করব না:নাহিদ ইসলাম
- ১১:৪০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / 1
মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশ গঠনের এ যাত্রাই আমরা আপোস করব না। আপনাদের অধিকারের জন্য আমরা সব রাজপথে থাকব।
সোমবার (৭ জুলাই) দুপুরে নাটোর শহরের মাদরাসা মোড় স্বাধীনতা চত্বরে পদযাত্রায় এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদের নিয়ে নাহিদ বলেন, গণঅভ্যুত্থানে আমার ভাই বোন শহীদ হয়েছে। তাদের শহীদী মর্যাদা নিশ্চিত করতে হবে। তাদের সংবিধানে স্বীকৃতি থাকতে হবে। সেজন্য প্রয়োজন আমাদের জুলাই সনদ। যে সমস্ত মানুষ গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিল তাদের জুলাই সনদ ও স্বীকৃতি দিতে হবে। এনসিপি নেতা নাহিদ বলেন,গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদদের সঙ্গে কোনো আপোস করিনি দেশ গঠনে আমরা কারও সঙ্গে আপোস করব না। নতুন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবেন। সেজন্য আমরা কোনো ধরনের তালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেব না। নাটোরকে নিয়ে নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাস নাটোর থেকে মুক্ত করবেন। ২৪ই গণঅভ্যুত্থানে নাটোরের ছাত্র-জনতা শিক্ষক সমাজ রাজপথে নেমে সবার ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদকে সরিয়েছিলেন। আমরা এত উন্নয়নের গল্প শুনেছি, নাটোরে এসে দেখি কিছু নেই। কোনো বিশ্ববিদ্যালয় নেই, কলেজ নেই, গ্যাস নেই নাটোরে।
এসময় উপস্থিত ছিলেন- উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, নাটোর জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুর মান্নাফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
























