ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

তেঁতুলিয়ায় উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত,

পঞ্চগড় জেলা প্রতিনিধি-খাদেমুল ইসলাম,
  • ০৭:১৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • / 112

পঞ্চগড় জেলা প্রতিনিধি-খাদেমুল ইসলাম-

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত করা হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়ায় আজ শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের করা হয়। এতে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: ফজলে রাব্বি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব কাজী মাহমুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাসুদ করিম সিদ্দিকী, চেয়ারম্যান, ০৩ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ।

উল্লেখ্য যে, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। ফলে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতে ২০২১ সালের ৯ আগস্ট মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ৬ অক্টোবরকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুসারে ২০৩০ সালের মধ্যে ৮০ ভাগ মানুষকে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য আমরা বদ্ধপরিকর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তেঁতুলিয়ায় উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত,

০৭:১৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩