ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঢাকা বিভাগ ও বাড্ডা থানা প্রেসক্লাবের উদ্বোধন,

প্রতিনিধির নাম
  • ১১:২৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 2

কাজী আশরাফুল আলম,গাজীপুর

২২ আগস্ট ২০২৬, বাড্ডা, ঢাকা: জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগীয় অফিস ও বাড্ডা থানা প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে বাড্ডার আরহান

মসজিদের পাশে কোকাকোলা রোড, বারিধারার জে ব্লকে অবস্থিত এই অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সোহাগ ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

উদ্বোধনী ফিতা কাটেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম। প্রধান আলোচক ছিলেন সংস্থার সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম লাকি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন পলাশ।

অনুষ্ঠানের বক্তারা সমাজে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে সাংবাদিকদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান। তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে কণ্ঠ তুলতে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই কার্যালয়

সাংবাদিকদের পেশাগত কাজে সহায়ক হবে এবং এলাকার উন্নয়ন ও সমাজসচেতনতায় ইতিবাচক ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা নতুন অফিসকে কেন্দ্র করে আগামী দিনে বিভিন্ন সাংবাদিকতা প্রশিক্ষণ ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকা বিভাগ ও বাড্ডা থানা প্রেসক্লাবের উদ্বোধন,

১১:২৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬