ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঝিনাইদহে পিকাপের ধাক্কায় পশু চিকিৎসক নিহত

মোঃ আব্বাস আলী, ঝিনাইদহ
  • ০৮:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • / 15

মোঃ আব্বাস আলী, ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া নামক স্থানে পিকআপের ধাক্কায় নাজমুল হোসেন মন্ডল (৫২) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। তিনি চন্দ্রযানি গ্রামের জালাল উদ্দীন মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গত শনিবার বিকাল ৪টার দিকে নাজমুল হোসেন বাকড়ী বাজার থেকে মটরসাইকেলযোগে চিকিৎসা কাজে পাশের গ্রামে যাচ্ছিলেন। তিনি ঝিনাইদহ-মাগুরা সড়কের গোয়ালপাড়া বাজারের পাঁচ মাইল নামক স্থানে পৌছালে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে মেহগনি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং ঘটনাস্থলেই নিহত হন। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ছোয়া ইসরাইল জানান, নিহত ব্যক্তির মাথায় গভীর ক্ষত চিহ্ন ছিল। দুর্ঘটনায় মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হতে পারে। ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহে পিকাপের ধাক্কায় পশু চিকিৎসক নিহত

০৮:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩