চিতলমারীতে ভাতিজার হাতে চাচা নিহত, ঘটনার ৩০ মিনিটের মধ্যে দুজনকে আটক করল পুলিশ,
- ০৪:৪৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / 76
মোঃ মিরাজুল শেখ, স্টাফ রিপোর্টার,
বাগেরহাটের চিতলমারীতে আমড়া গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ভাতিজা হোসাইন শেখের (২৫) হাতে চাচা ইউনুস আলী শেখ (৪১) নিহত হয়েছেন। শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার সময় উপজেলার আড়–য়াবর্নি চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ইউনুস আলী শেখ ওই গ্রামের মৃত সেকেল উদ্দিন শেখের ছেলে এবং ভাতিজা হোসাইন শেখ ইব্রাহিম শেখের ছেলে। খবর পেয়ে চিতলমারী থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান সংগীয় ফোর্স নিয়ে হত্যাকান্ডের ৩০ মিনিটের মধ্যে উত্তেজিত জনতাকে শান্ত করে ঘটনার সাথে জড়িতর অভিযোগে হোসাইন শেখ ও তাঁর মা বেবিয়া বেগম ওরফে বেবি (৪৫) কে আটক করেছেন।স্থানীয় জনসাধরণ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দুই আসামীকে আটক করায় পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।পুলিশ, হাসপাতাল ও গ্রামবাসী সূত্রে জানাগেছে, আমড়া গাছের ডাল কাটাকে কেন্দ্র করে শুক্রবার সকাল ১১টায় মৃত ইউনুস আলী শেখের সাথে তার ভাবি বেবি বেগমের ঝগড়া হয়। এ ঘটনা বেবি বেগম তার ছেলে হোসাইন শেখকে জানায়। এর জের ধরে এ দিন সন্ধ্যায় হোসানাই শেখ তার চাচা উপর হামলা চালায়। হামলায় গুরুত্বর আহত হলে নিকটবর্তী চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগে কতর্ব্যরত আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক আবু ইসা নুর তাকে মৃত বলে ঘোষণা করেন।চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক আবু ইসা নুর জানান, হাসপাতালে আনার পথে ইউনুস আলীর মৃত্যু হয়েছে। কি দিয়ে আঘাত করা হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।চিতলমারী থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান জানান, খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। হত্যাকান্ডের আধা ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িতর অভিযোগে মা ও ছেলে আটক করা হয়েছে।


















