চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ
- ০৬:৫৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 1
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা বিওপির বিশেষ টহলদলের অভিযানে ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।
রবিবার ০২ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে এই মাদকদ্রব্য জব্দ করা হয়।
৫৩ বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩৯,২০০/- (ঊনচল্লিশ হাজার দুইশত) টাকা।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় অপরাধ দমন এবং মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের তৎপরতা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


















