ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ করেছেন চেয়ারম্যান সফিকুল

প্রতিনিধির নাম
  • ০৫:৪৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 4

চাঁপাইনবাবগঞ্জে একজন মাদক কারবারীর করা মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন চেয়ারম্যান সফিকুল ইসলাম।

সোমবার (২৪ আগস্ট) জেলার নাচোল উপজেলার একটি অফিস কক্ষে প্রতিবাদী এই সংবাদ সম্মেলন করেন উপজেলার ৩নং নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম।

প্রতিবাদী সংবাদ সম্মেলনে তিনি জানান, মাদক ও মাদক কারবারীর বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকায় একটি কুচক্রী মহল আমাকে বারবার হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।

এরই মধ্যে নাচোল ইউনিয়ন পরিষদে ডাকাতি ও মাদক বিষয়ক একটি সালিশের সমাধান মাদক কারবারী মঈন আহমেদ দেলোয়ারের বিরুদ্ধে হওয়ায় ২৩ আগস্ট রোববার দেলোয়ার আমার ও পরিষদের জুরি বোর্ডের সদস্যদের সুনাম ক্ষুন করার জন্য এবং পরিষদের ন্যায় ও নিষ্ঠার বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ সম্মেলন করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

আর তাই এই মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এমন অসুদপায় অবলম্বন না করার অনুরোধ জানান তিনি।

এ সময় সংবাদ সম্মেলনে নাচোল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ করেছেন চেয়ারম্যান সফিকুল

০৫:৪৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬